সহ-পাইলটকে সরিয়ে ককপিটে এয়ার হোস্টেজকে বসালেন পাইলট!

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ১৯:১২আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৯:১২
image

স্পাইস জেট এয়ারলাইন্সের বিমান ভারতের এক পাইলটের বিরুদ্ধে সহ-পাইলটকে সরিয়ে চলমান বিমানের ককপিটে এয়ার হোস্টেজকে বসানোর অভিযোগ উঠেছে। কলকাতা থেকে ব্যাংককগামী এক বিমানে ওই পাইলট নাকি এয়ার হোস্টেজকে তার সঙ্গে সময় কাটাতে বাধ্য করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ওই পাইলটকে বরখাস্ত করেছে ভারতীয় এয়ারলাইন্স স্পাইস জেট কর্তৃপক্ষ।
গত ২৮ ফেব্রুয়ারি কলকাতা থেকে ব্যাংকক যাওয়ার পথেই নয় কেবল, একইদিন রাতে বিমানের ফিরতি ফ্লাইটে ব্যাংকক থেকে কলকাতা আসবার পথেও পাইলট এয়ার হোস্টেজকে তার সঙ্গে ককপিটে সময় কাটাতে বাধ্য করেন বলে অভিযোগ উঠেছে। কেবল সহ-পাইলটের আসন নয়, ওই এয়ার হোস্টেজকে নাকি নিজের আসনেও বসিয়েছিলেন পাইলট। বিমানের প্রধান ওয়ার হোস্টেজের সঙ্গেও বাজে আচরণ করেন ওই পাইলট। সন্দেহাতীতভাবে এইসব অভিযোগ প্রমাণিত হলে বিমান পরিচালনার লাইসেন্স বাতিল হতে পারে ওই পাইলটের।
আরও পড়ুন: মৃত্যুপথযাত্রী নাতিকে শেষ বিদায় জানাতে বিমান ঘুরিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট
স্পাইস জেট
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পাইলট যদি প্রধান এয়ার হোস্টেজের সঙ্গে বাজে ব্যবহার না করতেন তাহলে হয়তো পুরো ঘটনাটি কখনও সামনেই আসত না। প্রধান বিমানবালাই মূলত এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে পাইলটের বিরুদ্ধে এক বিমানবালাকে ককপিটে থাকতে বাধ্য করার অভিযোগ তোলেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ ব্যাপারে নিজেরা তদন্ত না করে সরাসরি সিভিল অ্যাভিয়েশনের ডিরেক্টরেট জেনারেলের দফতরের শরণাপন্ন হয়।
আরও পড়ুন: পাইলটের চোখে লেজার রশ্মি, বিমানের জরুরি অবতরণ
তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখার পর স্পাইস জেটের চেয়ারম্যান অজয় সিং নিজেই ওই পাইলটকে বরখাস্ত করেন বলে জানা গেছে। পাইলটের আসনে অননুমোদিত ব্যক্তি বসানো এবং যৌন নিপীড়ন চালানোর অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। তবে এতেই ছাড় পাচ্ছেন না পাইলট। তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে সিভিল এভিয়েশনের ডিরেক্টরেট জেনারেলের দফতর ওই পাইলটের লাইসেন্স বাতিল করতে পারে। তার মানে হলো অন্য কোনও এয়ারলাইন্সের হয়েও বিমান চালাতে পারবেন না তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম