ইথিওপিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০২১, ২২:০৫আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২২:০৫

দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইথিওপিয়ার মন্ত্রিসভা। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এই ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

উত্তরাঞ্চলীয় টাইগ্রে এলাকার বিদ্রোহীদের সঙ্গে গত এক বছর ধরে লড়াই করছে ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের বাহিনী। সম্প্রতি বিদ্রোহীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমফারা অঞ্চলের দেসি এবং কোমবোলচা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারা আরও দক্ষিণে রাজধানী আদ্দিস আবাবা অভিমুখে অগ্রসর হতে পারে। সরকার বলছে সেনাবাহিনী এখনও নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য লড়াই করছে।

জরুরি অবস্থা ঘোষণার আগে আদ্দিস আবাবার কর্তৃপক্ষ বাসিন্দাদের আগামী দুই দিনের মধ্যে নিজেদের অস্ত্র প্রস্তুত রাখার এবং শহরটি রক্ষায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রা প্রতিহত করতে জনগণকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। সোমবার এক ফেসবুক পোস্টে এই আহ্বান জানান শান্তিতে নোবেল পুরস্কার জয়ী এই প্রধানমন্ত্রী।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম