সুদান সংঘাতে ৫০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত: আইওএম

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫

সুদানে কয়েক মাস ধরে চলা সংঘর্ষে এখন পর্যন্ত ৫০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটি বলেছে, দেশটির সামরিক ও  আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ নিরসনের কোনও লক্ষণ দেখছে না তারা।

আইওএম বলছে, এপ্রিলের মাঝামাঝিতে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ৪০ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। অন্তত ১১ লাখ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। সাড়ে সাত লাখেরও বেশি মানুষ মিসর বা চাদে আশ্রয় নিয়েছে।

সংঘর্ষের মধ্যস্থতা করার আন্তর্জাতিক প্রচেষ্টা এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেছে আইওএম। জানিয়েছে, সংঘর্ষ শুরুর পর থেকে অন্তত ৯টি যুদ্ধবিরতি চুক্তি হলেও সব ভেস্তে গেছে।

প্রায় পাঁচ মাস আগে বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়েছিল সুদান। দেশটির জেনারেল আবদেল ফাত্তাহ বুরহানের নেতৃত্বে সামরিক বাহিনী এবং মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আধাসামরিক বাহিনীর মধ্যে দীর্ঘ দিনের উত্তেজনা সে সময় প্রকাশ্য যুদ্ধে পরিণত হয়েছিল।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড  

/এসপি/
সম্পর্কিত
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
রুশ হামলায় ধ্বংস ১ কোটি ৩০ লাখ বই, সংকটে ইউক্রেনের সাহিত্য
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
সর্বশেষ খবর
দুই স্ত্রীকে নিয়েই ওই ফ্ল্যাটে থাকতেন এমপি গাজী নজরুল, গতকাল ছিলেন আদালতে: আইনজীবী
দুই স্ত্রীকে নিয়েই ওই ফ্ল্যাটে থাকতেন এমপি গাজী নজরুল, গতকাল ছিলেন আদালতে: আইনজীবী
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত স্পিকার ও ইসির: শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত স্পিকার ও ইসির: শিশির মনির
জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় থেকে বিশ্বকাপের শিক্ষা নিতে চায় অস্ট্রেলিয়া
জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় থেকে বিশ্বকাপের শিক্ষা নিতে চায় অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি