মার্কিন সিনেটে নাকচ ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ১২:২৩আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৪:২৫

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর যে প্রক্রিয়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুরু করেছে, তা বন্ধের একটি প্রচেষ্টা মার্কিন সেনেটে ব্যর্থ হয়েছে। ডেমোক্র্যাট সদস্যদের আনা এই প্রস্তাবটি বুধবার প্রয়োজনীয় ভোট পেতে ব্যর্থ হয়।

মার্কিন সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ‘ইরান ওয়ার পাওয়ারস রেজুলিউশন’ নামের এই প্রস্তাবটি সেনেট ফরেইন রিলেশনস কমিটি থেকে ছাড়িয়ে আনার পক্ষে পর্যাপ্ত ভোট পড়েনি। প্রস্তাবটির বিপক্ষে ভোট পড়েছে ৫৩টি এবং পক্ষে পড়েছে ৪৭টি।

ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন, অ্যাডাম শিফ এবং চাক শুমার এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। এতে দাবি করা হয়েছিল, কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করতে হবে। তবে রিপাবলিকানদের বিরোধিতায় সিনেটে এই প্রথম প্রচেষ্টাটি ভেস্তে যায়। বর্তমানে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বিমান হামলা চালাচ্ছে পেন্টাগন।

ভোটের আগে সিনেটর টিম কেইন সাংবাদিকদের বলেছিলেন, বিতর্ক এবং ভোট ছাড়া আমাদের যুদ্ধে জড়ানো উচিত নয়। তবে রিপাবলিকান নেতারা প্রেসিডেন্টের পদক্ষেপের পক্ষে সাফাই গেয়েছেন। তাদের মতে, ইরানে চলমান বিমান হামলা চালানোর পূর্ণ কর্তৃত্ব প্রেসিডেন্টের রয়েছে।

প্রস্তাবটি পাস হওয়ার জন্য ডেমোক্র্যাটদের অন্তত চারজন রিপাবলিকান সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। একমাত্র রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে, ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেন।

বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবটি সিনেট এবং প্রতিনিধি পরিষদে (হাউস) পাস হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এতে ‘ভেটো’ দেওয়ার ক্ষমতা রাখতেন। আর সেই ভেটো অগ্রাহ্য করতে উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হতো, যা অর্জন করা বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব।

ভিয়েতনাম যুদ্ধের পর ১৯৭৩ সালে পাস হওয়া ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’-এর অধীনে এই প্রস্তাবটি আনা হয়েছিল। এই আইন অনুযায়ী, কংগ্রেস কোনও সামরিক অভিযানের বিষয়ে ভোটাভুটির আয়োজন করতে পারে এবং অনুমোদনহীন যুদ্ধের সময়সীমা ৬০ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে।

ডেমোক্র্যাটরা স্বীকার করেছেন যে, এই প্রস্তাব পাসের সম্ভাবনা কম ছিল। তবে তাদের মতে, যুদ্ধের বিষয়ে আইনপ্রণেতারা জনসম্মুখে কী অবস্থান নিচ্ছেন, তা স্পষ্ট করার জন্যই এই ভোটাভুটি জরুরি ছিল।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের