যুদ্ধ শেষ হলেই কমবে জ্বালানি তেলের দাম: দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১৮:২৩আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৯:৫৬

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বিপুল পরিমাণে হ্রাস পাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজের মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার হোয়াইট হাউজে ধারণকৃত এই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম ৯২ ডলারের আশপাশে থাকায় তিনি সন্তুষ্ট। তবে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তেলের দাম অনেক বেশি কমে যাবে। আর আমি মনে করি খুব শিগগিরই এই সংঘাতের অবসান হতে পারে।’

এর আগে রবিবার একই সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনের সময় জ্বালানির দাম বর্তমানের মতোই থাকতে পারে অথবা সামান্য কিছুটা বাড়তে পারে।

বুধবারের সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাকে ভুল উদ্ধৃত করা হয়েছিল। মূলত আগের মন্তব্যের ফলে সৃষ্ট নেতিবাচক প্রতিক্রিয়া সামাল দিতেই তিনি তেলের দাম কমার নতুন এই ভবিষ্যদ্বাণী করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সাক্ষাৎকারের শেষের দিকে ট্রাম্প আরও বলেন, বর্তমানে প্রতি গ্যালন গ্যাসের দাম গড়ে ৪ ডলারের সামান্য ওপরে থাকলেও নির্বাচনের সময় তা অনেক কমে আসবে। যুদ্ধের বিষয়টি নিষ্পত্তি হয়ে গেলে গ্যাসের দাম অবিশ্বাস্য রকম কমবে বলে মনে করেন তিনি।

সূত্র: এপি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি