পাকিস্তানিরা অসাধারণ মধ্যস্থতাকারী: হোয়াইট হাউসের প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ২০:৩০আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ২২:৫৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছে হোয়াইট হাউজ। বুধবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই প্রশংসা করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ এ খবর জানিয়েছে।

বুধবার ওয়াশিংটন জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফার বৈঠক পাকিস্তানে আয়োজনের বিষয়ে আলোচনা চলছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তারা আশাবাদী।

ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেছেন, পরবর্তী আলোচনাগুলো খুব সম্ভবত পাকিস্তানের রাজধানীতেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘এসব বিষয়ে আলোচনা চলছে এবং আমরা একটি চুক্তির সম্ভাবনার ব্যাপারে ইতিবাচক বোধ করছি।’

লেভিট আরও বলেন, ‘আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, যা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো প্রক্রিয়ায় পাকিস্তানিরা অসাধারণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন। এই চুক্তিটি সম্পন্ন করতে তাদের বন্ধুত্ব এবং প্রচেষ্টার আমরা সত্যিই প্রশংসা করি।’

ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা পুনরায় শুরুর ইঙ্গিত দেন। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটনের একটি নতুন বার্তা নিয়ে বুধবার একটি পাকিস্তানি প্রতিনিধিদল তেহরানে পৌঁছায়।

পাকিস্তানের প্রধান মধ্যস্থতাকারী ফিল্ড মার্শাল আসিম মুনির বুধবার তেহরান সফর করার প্রেক্ষাপটে হোয়াইট হাউজ ইরান চুক্তির বিষয়ে তাদের আশাবাদ ব্যক্ত করে। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, রবিবার থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আদান-প্রদান করা বার্তাগুলো নিয়ে বৃহস্পতিবার তেহরানে বিস্তারিত আলোচনা করবে ইরান ও পাকিস্তান।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের