চীন-ভারতের আলোচনা ব্যর্থ, একে অপরকে দুষছে দুই দেশ

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ১৯:১১আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৯:১১

লাদাখের বিতর্কিত সীমান্তে সংকট নিরসনে চীন-ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের ১৩তম বৈঠক থেকে কোনও ফলপ্রসূ সমাধান আসেনি। এবারের আলোচনায় ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা থাকলেও তা ভেস্তে গেছে।

রবিবার প্রায় আট ঘণ্টা বৈঠক করেন ভারত ও চীনের সেনা কমান্ডাররা। এদিন ১৩ তম পতাকা বৈঠকে বসেছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত কোনও সমাধানে পৌঁছাতে পারেননি। ভারত এবং চীন দুই দেশই বিবৃতি দিয়ে বৈঠক ব্যর্থ হওয়ার কথা জানিয়েছে।

বৈঠকের পর সোমবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বিতর্কিত সীমান্ত থেকে একাধিকবার চীনকে সেনা পিছিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছিল। সংকট সমাধানে পৌঁছাতে গেলে সেনা সরাতে হবে। এটাই ভারতের দাবি।

বিবৃতিতে আরও বলা হয়, 'ভারতের পক্ষ থেকে গঠনমূলক পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু বেইজিং তাতে সম্মত নয়। এমনকি তাদের পক্ষ থেকে কোনও দূরদর্শী প্রস্তাব দিতেও পারেনি’।

অন্যদিকে চীনের সামরিক বাহিনী তাদের বিবৃতিতে দাবি করছে, ভারতের প্রস্তাব অযৌক্তিক এবং নিজেদের অবাস্তব প্রস্তাবের প্রতি তারা অটল। সে কারণেই বৈঠক ব্যর্থ হয়েছে'।

লাদাখের সীমান্ত নিয়ে চীন-ভারত বিতর্ক অনেক দিন থেকেই। এই সংকট আরও বেড়ে যায় ২০২০ সালের জুন মাসে। চীন-ভারতের গালওয়ান সীমান্তে দুই দেশের সেনার হাতাহাতিতে জড়ালে ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়। লাদাখ সীমান্ত দু’দেশের সেনা অবস্থান নিয়ে লাগাতার আলোচনা চলছে। সীমান্তের দুই ধারে দুই দেশই সেনা মোতায়েন করে রেখেছে। ফলে সেখানেউত্তেজনা বিরাজ করছে।

/এলকে/
সম্পর্কিত
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল