২২ আরোহী নিয়ে বিধ্বস্ত নেপালের সেই নিখোঁজ উড়োজাহাজ

বিদেশ ডেস্ক
২৯ মে ২০২২, ১৭:৫৯আপডেট : ২৯ মে ২০২২, ১৭:৫৯

চার ভারতীয়সহ ২২ জন আরোহী নিয়ে নেপালের বেসরকারি এয়ারলাইনের নিখোঁজ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। রবিবার সকালে পোখারা থেকে উড্ডয়নের ১৫ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। স্থানীয়রা নেপালের সেনাবাহিনীকে জানিয়েছেন, উড়োজাহাজটি মানাপাথি হিমাল ভূমিধসের নিচে লামচে নদী মুখে বিধ্বস্ত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।

রবিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ পোখারা থেকে বিমানটি টেক অফ করে। ১৫ মিনিটের মধ্যেই মাঝ আকাশে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের। নিখোঁজ বিমানটি ছিল তারা এয়ারের ৯ এনএইটি টুইন-ইঞ্জিনের।

আরও পড়ুন: ২২ আরোহী নিয়ে নেপালে উড়োজাহাজ নিখোঁজ

সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুসারে তারা এয়ারের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। সেনারা স্থল ও বিমান পথে সেখানে উপস্থিত হচ্ছে।

নেপাল টেলিকম উড়োজাহাজটির পাইলট ক্যাপ্টেন প্রভাবক ঘিমিরে এর সেলফোনের অবস্থান শনাক্ত করেছে জিপিএস নেটওয়ার্ক ব্যবহার করে।

যে স্থানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে তা কোয়াং অঞ্চলের মুস্তাং জেলার কাছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

এতে থাকা আরোহীদের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: যেসব নিখোঁজ বিমান ঘিরে আজও রহস্য

এয়ারলাইনটির এক মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, উড়োজাহাজটিতে চারজন ভারতীয় ছাড়াও দুজন জার্মান ও ১৩ জন নেপালি যাত্রী ছিলেন। ফ্লাইটটির পোখারা থেকে পশ্চিমাঞ্চলীয় পাহাজি অঞ্চলের জমসম বিমানবন্দরে স্থানীয় সময় ১০টা ১৫ মিনিটে অবতরণের কথা ছিল।

জমসম বিমানবন্দরের একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার জানিয়েছেন, জমসমের ঘাসাতে বড় ধরনের একটি শব্দের কথা অনিশ্চিত খবরে তারা জানতে পেরেছেন।

উড়োজাহাজটির সন্ধান পাওয়ার জন্য নেপাল সরকার দুটি বেসরকারি হেলিকপ্টার কাজে লাগিয়েছে। স্থলভাগে এটির খোঁজে সেনা ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি