হঠাৎ আকাশে গোলাপী আভা, অস্ট্রেলিয়ার শহরে ছড়ালো রহস্য

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২২, ১২:৪৩আপডেট : ২২ জুলাই ২০২২, ১২:৪৩

অস্ট্রেলিয়ার একটি শহরের আকাশে এক সন্ধ্যায় হঠাৎ করে দেখা দেয় গোলাপী আভা। গত বুধবার স্থানীয় বাসিন্দা ট্যামি সজোমোভস্কি সেই আভা দেখে অবাক হয়ে ভেবেছিলেন হয়তো কোনও অলৌকিক দৃশ্য দেখছেন তিনি।

ট্যামি সজোমোভস্কি বলেন, ‘আমি ঠান্ডাই ছিলাম, শান্ত মা হয়ে বাচ্চাদের বললাম: ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমার মাথায় ঘুরছিলো এটা কোন নরক?’

পরে জানা যায় এই আলোর আভা ছড়াচ্ছে এক গাঁজার খামার থেকে। উত্তরাঞ্চলীয় ভিক্টোরিয়া প্রদেশের মিলডুরা শহরে বাইরে অবস্থিত এই খামার।

তবে স্থানীয় অন্য অনেক বাসিন্দার মতোই ট্যামি সজোমোভস্কির মন তখন পড়ে ছিল অন্য কোথাও-এটা কি কোনও এলিয়েনের আগমন? নাকি উল্কাপিণ্ড। তিনি বলেন, ‘মায়েরা ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে, বাবারা পেছনের উঠানে ছুটে যায়: আমি ভাবলাম দ্রুত গিয়ে চা নিয়ে নেই, কারণ পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে’।

স্থানীয় আরেক বাসিন্দা নিকিয়া চ্যাম্পিয়ন প্রথমে ভেবেছিলেন এটা উজ্জ্বল লাল চাঁদ। তবে পরে বুঝতে পারেন আলো ছড়াচ্ছে মাটি থেকে। তিনি বলেন, ‘আমার মাথায়ও পৃথিবী ধ্বংসের দৃশ্য ঘুরছিল’।

পরে এই দুই নারীরই ভুল ভাঙে।

অস্ট্রেলিয়ায় ২০১৬ সাল থেকে মেডিক্যাল গাঁজা বৈধ, কিন্তু বিনোদনে মাদকটির ব্যবহার নিষিদ্ধ। দেশটিতে কিছু উৎপাদন খামার রয়েছে। তবে নিরাপত্তার কারণে সেগুলোর অবস্থান অতি গোপনীয় রাখা হয়। কিন্তু এই খামারের ক্ষেত্রে সেটি আর গোপন রাখা যায়নি।

ফসলটির উৎপাদন বাড়ানোয় সাহায্য করার জন্য লাল রঙের আলো ব্যবহার করা হয়। সাধারণত, সন্ধ্যার সময় এই আলোগুলো বন্ধ করে রাখা হয়। তবে বুধবার সেগুলো আর কাজ করেনি বলে জানান উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্যান গ্রুপের এক মুখপাত্র।

আর সেদিনের আকাশে মেঘ থাকায় এই আলো ‘উল্কাপিণ্ডে সূর্যাস্ত’ তৈরি করে। প্রায় এক ঘণ্টার দূরত্ব থেকেও তা শনাক্ত করতে পারা যায়।

স্থানীয় বাসিন্দা নিকিয়া চ্যাম্পিয়ন বলেন, ‘আমি হাসিতে ফেটে পড়লাম… এটা অনেক ঠান্ডা কিছু হতে পারতো, কিন্তু দেখা গেলো এটা কেবলই মেডিক্যাল গাঁজা উৎপাদনের আলো’। ট্যামি সজোমোভস্কিও জানান তিনিও যথেষ্ট হেসেছেন। প্রাথমিক ভীতি কেটে যাওয়ার পর তিনি আলোর সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে পড়েন।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সর্বশেষ খবর
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু