যে ক্যাফেতে দেখা মিলবে সাপ ও টিকটিকির

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৫

ক্যাফেটেরিয়ায় বিড়াল বা কুকুর রাখার প্রচলন খুব বেশি দিনের না। এই উদ্যোগ বেশ প্রশংসিতও হয়েছে। ক্যাফেটেরিয়ায় খাবার পাওয়ার আগ পর্যন্ত এসব লোমশ প্রাণীদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন অনেকেই। তবে ক্যাফেটেরিয়ায় বসে সাপ বা টিকটিকির সঙ্গে সময় কাটানোর কথা কে ভেবেছে কবে?

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে চালু হলো এরকমই আশ্চর্য এক ক্যাফেটেরিয়া। এখানে পাওয়া যাবে বিয়ার্ডেড ড্রাগন, লেপার্ড গেকোসহ বিভিন্ন প্রজাতির সাপ, টিকটিকি ও এ ধরণের সরীসৃপ প্রাণী। সরীসৃপ বিষয়ে উৎসাহী মালয়েশীয় যুবক ইয়াপ মিং ইয়াং এর উদ্যোগে চালু হলো এই ক্যাফেটেরিয়া।

তবে ক্যাফেটেরিয়ায় একেবারে খোলা ছেড়ে দেওয়া হয়নি প্রাণীগুলোকে। দেয়ালের চারদিকে কাঁচের ট্যাংকের ভেতরে রাখা হয়েছে তাদের। তাই ভয়ের কোনও কারণ নেই। খাবার অর্ডার করার পর অপেক্ষার সময়ে এই প্রাণীগুলোকে ধরে আদর করে অনেকেই।

ক্যাফেটেরিয়ার মালিক ইয়াপ মিং বলেন, ‘বিড়াল বা কুকুরের মতো প্রাণীগুলোকে মানুষ ভালোবাসে। সরীসৃপ প্রজাতি সবসময়ই এই ভালোবাসা থেকে বঞ্চিত’।

তিনি মনে করেন, এরকম একটি প্রাণী-বান্ধব ক্যাফের মাধ্যমে বিড়াল বা কুকুরকে মানুষ যেমন ভালোবাসে, তেমনভাবে সাপ, টিকটিকি বা এই ধরনের প্রাণীরাও পাবে কিছুটা ভালোবাসা।

উল্লেখ্য, মালয়েশিয়ার এই যুবক পরিবেশ-বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন এবং দেশটির সরীসৃপবিদ্যা নিয়ে আগ্রহী গোষ্ঠীর অন্যতম সদস্য তিনি।

সূত্র: রয়টার্স

/এটি/এএ/
সম্পর্কিত
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?