ইসরায়েল ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

শক্তি প্রয়োগে সমাধান নেই, যুদ্ধ থামানোর আহ্বান বেইজিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৬, ২৩:১৫আপডেট : ০৩ মার্চ ২০২৬, ২৩:১৮

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইসরায়েলসহ সব পক্ষকেই বলপ্রয়োগ কিংবা বলপ্রয়োগের হুমকি থেকে বিরত থাকতে হবে। এটি সব পক্ষের মৌলিক স্বার্থেই প্রয়োজন। মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের সঙ্গে এক ফোনালাপে এই মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, ইরানের পারমাণবিক ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে চীনের অবস্থান ব্যক্ত করেন ওয়াং ই।

ফোনালাপে গিডিয়ন সার বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের অবস্থান তুলে ধরলে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক যেকোনও সংকট সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমাধানের পক্ষে চীন বরাবরই অবস্থান নিয়েছে। তিনি এ সময় সব পক্ষকে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলার আহ্বান জানান।

ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে ওয়াং বলেন, বহু বছর ধরে এই সমস্যার রাজনৈতিক সমাধান এগিয়ে নিতে চীন কাজ করে যাচ্ছে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় অগ্রগতি দেখা যাচ্ছিল এবং সেখানে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও আলোচিত হয়েছিল। তবে সামরিক হামলার কারণে সেই প্রক্রিয়া ব্যাহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি সরাসরি জানান, চীন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিরোধিতা করে। ওয়াং ই বলেন, শক্তি প্রয়োগ প্রকৃত সমাধান দিতে পারে না; বরং এটি নতুন সমস্যা ও গুরুতর পরিণতি ডেকে আনে। সামরিক শক্তির প্রকৃত মূল্য যুদ্ধক্ষেত্রে নয়, বরং যুদ্ধ প্রতিরোধে।

মধ্যপ্রাচ্য ইস্যুতে চীন একটি ‘ন্যায়সঙ্গত’ অবস্থান বজায় রেখেছে উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা রাখবে। তবে এ জন্য অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থেকে রোধ করার আহ্বান জানান তিনি।

আলোচনায় ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়। ওয়াং ই এসব নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এবং চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের