ভারতকে রুশ তেল কেনার অনুমতি দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৬, ১২:২৩আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১২:২৩

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে ভারতকে ৩০ দিনের জন্য রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার  মার্কিন ট্রেজারি বিভাগের এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।

ট্রেজারি বিভাগ জানিয়েছে, রাশিয়ার যে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যগুলো ইতোমধ্যে জাহাজে বোঝাই করা হয়েছে, সেগুলো আগামী ৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ভারতের বন্দরে খালাস করা যাবে। মূলত তেলের দামের ওপর চাপের প্রভাব কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার বিকেলে মার্কিন ফিউচার মার্কেটে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৮০ ডলার ছাড়িয়ে গেছে।

একই দিন ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, তেলের দামের চাপ কমাতে ট্রেজারি বিভাগ বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাবে। তবে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেলের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা সাময়িকভাবে তুলে নেওয়ার বিষয়ে তিনি সরাসরি কিছু উল্লেখ করেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ