উদ্ধার হওয়া ইরানি নাবিকদের বিনামূল্যে ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৬, ২৩:২৪আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২৩:২৪

শ্রীলঙ্কা উপকূলে মার্কিন সাবমেরিন হামলায় যুদ্ধজাহাজ ডুবির ঘটনার পর উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের জন্য বিনামূল্যে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলম্বো। ওই হামলায় ৮০ জনের বেশি নাবিক নিহত হয়েছিলেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

শ্রীলঙ্কার জননিরাপত্তা মন্ত্রী আনন্দ বিজেপালা রবিবার সংবাদমাধ্যমকে জানান, সরকার ইরানি নাবিকদের জন্য ‘ফ্রি ভিসা’ ইস্যু করবে। তিনি আরও বলেন, এই নাবিকদের নিজ দেশে ফিরে যেতে কিছুটা সময় লাগবে।

এর আগে শনিবার আইআরআইএস বুশেহর জাহাজ থেকে ২০৪ জন নাবিককে শ্রীলঙ্কার নৌঘাঁটিতে স্থানান্তর করা হয়। ইঞ্জিন বিকল হওয়ার কথা জানিয়ে জাহাজটি শ্রীলঙ্কার সহায়তা চেয়েছিল এবং বর্তমানে এটি দেশটির হেফাজতে রয়েছে।

বুধবার শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ডুবে যাওয়ার পর বুশেহর জাহাজটি সহায়তার আবেদন জানায়। ওই ঘটনায় শ্রীলঙ্কার নৌবাহিনী ৩২ জন নাবিককে উদ্ধার এবং ৮৭টি মরদেহ উদ্ধার করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাবমেরিনের আঘাতে কোনও রণতরি ডুবে যাওয়ার মতো বিরল ঘটনাগুলোর মধ্যে এটি একটি।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের