২৩ ডলার চুরি করে ১৪ বছর গুহাবাস!

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৩, ১০:১৫আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১০:১৫

চুরি করে গা ঢাকা দেওয়ার প্রবণতা চোরদের কাছে নিত্যনৈমত্তিক ঘটনা। মানববসতি, ব্যাংক বা বিভিন্ন জ্বালারি স্টেশনে চুরি-ডাকাতির খবর অহরহই শোনা যায়। লাখ লাখ টাকা, স্বর্ণ বা মূল্যবান জিনিস চুরি করে কিছুদিনের জন্য প্রায়ই আত্মগোপনে চলে যায় দৃষ্কৃতকারীরা।

তবে চুরির অর্থের পরিমাণ যদি হয় মাত্র ২৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আড়াই হাজার টাকারও কিছু কম, তাহলে মোটামুটি অবস্থা সম্পন্ন কোনও মানুষ খুব একটা বিচলিত হবেন না। তবে এই অর্থ চুরি করে কেউ যদি ১৪ বছরের জন্য গুহাবাসে চলে যায়, নিঃসন্দেহে অনেকে অবাক হবেন।

এরকমই অদ্ভূত এক ঘটনা ঘটেছে চীনের হুবেই প্রদেশে। ২০০৯ সালে একটি গ্যাস স্টেশন থেকে মাত্র ১৫৬ ইউয়ান বা প্রায় ২৩ ডলার চুরি করে পুলিশের হাত থেকে বাঁচতে গা ঢাকা দেয় প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ের একটি গুহায়। কয়েক দিন বা মাস নয়, এমনকি অল্প কয়েক বছরের জন্যও নয়, একদম ১৪ বছরের জন্য গুহাবাসে থাকে সে।

চীনের হুবেই প্রদেশের এক গ্রামের বাসিন্দা ছিলেন ৩৫ বছর বয়সী লিউ মৌফু। শ্যালক ও আরেক সঙ্গী নিয়ে ২০০৯ সালে একটি গ্যাস স্টেশনে চুরি করে লিউ। চুরি করে পায় মাত্র ১৫৬ ইউয়ান, যার ৬০ ইউয়ানই খরচ হয় পালানোর পরে খাওয়া-দাওয়াতে। বাকি অর্থ ভাগাভাগির পর একেকজনের কাছে থাক মাত্র ৩২ ইউয়ান বা সাড়ে চারশ' টাকা।

২৩ ডলার চুরি করে ১৪ বছর গুহাবাস!

পালানোর পরে তিনজন তিন জায়গায় আত্মগোপন করে। শিগগিরই লিউয়ের দুই সঙ্গীকে ধরে হাজতে নিয়ে যায় পুলিশ। উপায় না দেখে প্রত্যন্ত অঞ্চলের এক পাহাড়ের গুহায় আত্মগোপন করে সে। হাজতবাস থেকে বাঁচতে এরপর নিজের বানানো হাজতেই ১৪ বছর কাটায় সে!

এই ১৪ বছরে শুধু খাবার যোগাতে গুহা থেকে বের হতো সে। মাঝে মাঝে নিজ বাসায় ঢুকেও মাংস, আলুসহ বিভিন্ন খাবার চুরি করে কয়েক মিনিটের জন্য ঘুমন্ত বাবা-মাকে দেখেই আবার গুহায় ফিরত। এই কারণে ছেলের বিয়ে, এমনকি বাবার অন্ত্যেষ্টিক্রিয়াতেও যেতে পারেনি সে। অবশেষে ৫০ বছর বয়সে এসে একাকীত্ব আর সহ্য না করতে পেরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

আত্মসমর্পন করে লিউ বলে, ‘আমার একটি ফুটফুটে নাতি আছে, আমার বউয়েরও শারীরিক অবস্থা খুব একটা ভালো না। এখন একটি স্বাভাবিক জীবন চাই আমি’।

তবে দোষ স্বীকার করে ক্ষমা চাইলেও শাস্তি থেকে রেহাই দেওয়া হয়নি তাকে। ১৪ বছর পালিয়ে নিজসৃষ্ট কারাগারে থেকে এবার তিন বছরের সত্যিকার কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। এতদিন তার পরিবার তার গুহার ঠিকানা জানত কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।  

সূত্র: ওডিটি সেন্ট্রাল

/এটি/এএ/
সম্পর্কিত
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?