পোল্যান্ড-বেলারুশ সীমান্তে মানবিক সংকট চরমে: জার্মানি

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০২১, ২৩:২৮আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২৩:২৮

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে সতর্ক করেছে জার্মানি। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে প্রবেশের জন্য দেশ দুটির সীমান্তে ভিড় করছেন অনেক শরণার্থী। এ অবস্থায় সেখানে মানবিক সংকট চরমে পৌঁছেছে জানিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন।

রাজধানী বার্লিনে সাংবাদিকদের সামনে সরকারের মুখপাত্র স্টেফেন সেবার্ট বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে পদক্ষেপ নিতে হবে। সীমান্তের সুরক্ষার পাশপাশি মানবতা এবং আইনকে সম্মান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

'সীমান্তে অবস্থান করা শরণার্থীদের দ্রুত সহায়তার প্রয়োজন। বিশেষ করে তাপমাত্রা কমে আসায় তাদের কাপড়, খাবার, প্রয়োজনীয় ওষুধ জরুরিভিত্তিতে দরকার'।

এদিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কর্তৃপক্ষও সতর্ক করেছেন। রাতে তুষারপাত এবং শীত চলে আসায় বেলারুশ ও পোল্যান্ড সীমান্তে অভিবাসীদের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। গত কয়েক সপ্তাহে সীমান্তে বেশ কয়েকজন শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

/এলকে/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের