অদ্ভুত ‘আপসাইড-ডাউন’ ডুমুর গাছ

আনিকা তাবাসসুম
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৭ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৭

ইতালির প্রাচীন শহর বাইয়ে’র ধ্বংসাবশেষের কাছে গড়ে উঠেছে আধুনিক শহর বাকোলি। এই শহরেই দেখা মেলে অদ্ভুত ধরণের এক ডুমুর গাছের। গাছটি উল্টো দিকে ঝুলে থাকে। অর্থাৎ সাধারণত আমরা যেসব গাছ দেখি সেগুলো নিচে মাটিতে জন্মে ওপরের দিকে বেড়ে উঠে। তবে বিখ্যাত এই ডুমুর গাছটি ওপর থেকে নিচ দিকে ঝুলে থাকে।

‘উল্টো হয়ে থাকা’ শব্দটির ইংরেজি একটি সুন্দর প্রতিশব্দ হলো ‘আপসাইড-ডাউন’। বাকোলি শহরের কাছাকাছি উল্টোভাবে বেড়ে ওঠা বিখ্যাত এই ডুমুর গাছটি তাই ‘আপসাইড-ডাউন ডুমুর গাছ’ নামেই পরিচিত।

প্রাচীন রোমের একটি আর্কের সিলিং থেকে নিচের দিকে বেড়ে উঠেছে শক্তিশালী এই গাছ। ছবি দেখেই বোঝা যাচ্ছে, কেন এই গাছটিকে আপসাইড-ডাউন বলা হয়।  সত্যি সত্যিই আর্কের সিলিং থেকে নিচের দিকে ঝুলন্ত অবস্থায় বেড়ে চলেছে গাছটি। কখন, কীভাবে এই গাছটির জন্ম হলো এই বিষয়ে কেউই জানে না। তবে, অদ্ভুত অবস্থান হওয়ার পরও গাছটি দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। কখনও কখনও ফল দেয় গাছটি।

সাধারণত শুকনো মাটি ও রোদ থাকে এমন জায়গায় জন্ম নেয় ডুমুর গাছ। তবে শক্তিশালী শেকড় ও সামান্য পানিতেই বেড়ে ওঠার ক্ষমতা থাকায় যেকোনও জায়গাতেই মানিয়ে নিতে পারে ডুমুর গাছ। উল্টোভাবে বেড়ে ওঠা গাছটি তারই জলজ্যান্ত উদাহরণ।

এককালে রোম শাসকদের অবকাশ যাপনের জন্য বিখ্যাত ছিল বাইয়ে এলাকাটি। এখন তা ইতালির একটি প্রত্নতাত্মিক পার্ক। এটি বিশ্বব্যাপী পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গাও বটে।  উল্টোভাবে বেড়ে ওঠা এই ডুমুর গাছটি পার্কের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। প্রকৃতি যে সবসময় নিজের পথ খুঁজে নিতে জানে, গাছটি যেনও এই কথারই প্রতিচ্ছবি।

সূত্রঃ ওডিটি সেন্ট্রাল

 

/এএ/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত