রাজনীতিকদের খাঁচায় ভরে নদীতে ফেলে উপহাস যে গ্রামের রীতি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৩, ২১:৫৯আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২১:৫৯

জনগণের কাছে দায়বদ্ধ রাজনীতিকরা। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সমাজের জন্য কাজ করা, কল্যাণ নিশ্চিত করার জন্য নীতি প্রণয়ন ও উদ্যোগ গ্রহণের দায়িত্ব পান তারা।

কিন্তু যখন তারা প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ তখন কী ঘটে?

বিশ্বের বেশিরভাগ দেশে নেতারা নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হলে তেমন কিছুই ঘটে না, স্বাভাবিকের মতো চলতে থাকে সবকিছু। এমন ব্যর্থতার ক্ষেত্রে হয়ত কিছু নেতা পরের নির্বাচনে হেরে যান।

কিন্তু ইতালির ছোট্ট একটি শহর ট্রেন্টোতে রাজনীতিকরা ভুল করলে পরিস্থিতি হয় ভিন্ন।

বিশ্বাস করুন আর না-ই করুন, স্থানীয় তাদের রাজনীতিকদের একটি খাঁচায় ভরে নদীতে রেখে আসে শাস্তি হিসেবে।

এটি একেবারে সাজা বাস্তবায়ন নয়। খাঁচাটি মাত্র কয়েক সেকেন্ডের জন্য পানিতে রাখা হয়। কেউ কেউ এটিকে রাজনীতিকদের ভুল অনুধাবনের জন্য একটি মজার উপায় হিসেবে মনে করেন।

রাজনীতিকদের শাস্তি দেওয়া বিশ্বে একেবারে বিরল নয়। অনেক স্থানের মানুষেরা নিজেদের রীতি ও প্রথা অনুসারে এই শাস্তি দিয়ে থাকেন।

ট্রেন্টোর এই রীতির নাম ‘টঙ্কা’। ভিজিলিয়ান উৎসবের সময় এমনটি ঘটে। প্রতি বছর জুন মাসের দ্বিতীয়ার্ধে শহরে এই উৎসব উদযাপন করা হয়।

উৎসবের মূল আয়োজনের একটি হলো রাজনীতিকদের খাঁচায় ভরে নদীতে ডুবানো। এটিকে অনুতাপের আদালত বলা হয়। এতে শহরের রাজনীতিক ও বিখ্যাত ব্যক্তিদের বছরজুড়ে তাদের নিজেদের অপমানিত করার জন্য ‘বিচার’ করা হয়।  যেসব নেতারা প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন তাদের শাস্তি হলো প্রকাশ্যে উপহাস করা।

ঐতিহ্যগতভাবে ২৬ জুনের আগে শেষ রবিবার টঙ্কা আয়োজন করা হয়। ২০২২ সালে এটি আয়োজন করা হয়েছিল ১৯ জুন। চলতি বছর ২৫ জুন উৎসবটি আয়োজন করা হতে পারে।

সূত্র: টাইমস নাউ নিউজ

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?