যুক্তরাষ্ট্রের দাবি নাকচ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সমর্থন দেবে না স্পেন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ১৪:২৫আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৬:৫০

মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে স্পেনের সমর্থনের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে দেশটির সরকার। হোয়াইট হাউজের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সাফ জানিয়ে দিয়েছেন, তাদের অবস্থানে কোনও পরিবর্তন আসেনি।

বুধবার মাদ্রিদে স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সার-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলবারেস বলেন, ‘আমি হোয়াইট হাউজের মুখপাত্রের দাবি অস্বীকার করছি। মধ্যপ্রাচ্য যুদ্ধ, ইরানে বোমা হামলা এবং আমাদের সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে স্পেন সরকারের অবস্থান একবিন্দুও পরিবর্তন হয়নি।’

এর আগে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন, স্পেন তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে এবং ‘তারা মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়েছে’। আলবারেসের এই বক্তব্যের মাধ্যমে হোয়াইট হাউজের সেই দাবি সরাসরি মিথ্যা প্রমাণিত হলো।

স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তাদের আগের যে নীতি ছিল, তারা এখনও সেটিতেই অটল রয়েছে। যুক্তরাষ্ট্রের কোনও সামরিক অভিযানে অংশ নেওয়া বা স্পেনের ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার কোনও পরিকল্পনা তাদের নেই।

সূত্র: এপি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ