ও গ্রুপের রক্তে করোনার ঝুঁকি কম: সিএসআইআর

বিদেশ ডেস্ক
১১ মে ২০২১, ১১:৫২আপডেট : ১১ মে ২০২১, ১১:৫২
image

ভারত জুড়ে চালানো এক জরিপে বিভিন্ন গ্রুপের রক্তের মানুষদের ওপর করোনাভাইরাসের ঝুঁকি খুঁজে দেখেছে দেশটির গবেষণা প্রতিষ্ঠান দ্য কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)। প্রতিষ্ঠানটির একটি গবেষণাপত্রে বলা হয়েছে যাদের রক্তের গ্রুপ ‘এবি’’ এবং ‘বি’ তাদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি। আর আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে কম ‘ও’ গ্রুপের রক্তের মানুষদের। তারা আক্রান্ত হলেও উপসর্গহীন অথবা মৃদু উপসর্গ যুক্ত থাকবেন বলেও জানানো হয় ওই গবেষণায়।

ভারত জুড়ে গবেষণাটি চালিয়েছে সিএসআইআর। ১৪০ জন চিকিৎসকের দলটি ১০ হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহ করে গবেষণা চালিয়েছেন। তারপরেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

ফলাফলে দেখা গেছে আক্রান্তদের বেশিরভাগেরই রক্তের গ্রুপ ‘এবি’। তার পরে রয়েছেন ‘বি’ রক্তের গ্রুপের মানুষরা। ‘ও’ রক্তের গ্রুপ যুক্ত আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম।

ভারতীয় প্রতিষ্ঠানটির গবেষণায় বলা হয়েছে নিরামিষ ভোজীদেরও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। কারণ হিসেবে তারা বলছেন, এই খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও নিরামিষ খাবারের ওপর জোর দিয়েছেন গবেষকরা।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম