বিয়ের দিনও ক্লাস নেওয়া বাদ দেননি যে শিক্ষক

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৬, ১৮:২৬আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২০:১৩

রোমান দার্শনিক মার্কাস সিসেরো একদা বলেছিলেন, শিক্ষকতার চাইতে মহৎ কোনও পেশা নেই। তাতাহির ফাতিমাও শিক্ষকতা পেশাকে এমন গুরুত্ব সহকারেই নিয়েছেন। ফলে ভারতের বিহারের একটি সরকারি উর্দু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও নিজের বিয়ের দিনও ক্লাস নেওয়া থেকে বিরত থাকেননি।

বিয়ের দিনও  ক্লাস নেওয়া বাদ দেননি যে শিক্ষক

বিহারের সারান জেলার লাহলাদপুরের লাশকারিপুর গ্রামের স্কুলের শিক্ষক ফাতিমা। স্কুলটি পাটনা থেকে ১০০ কিলোমিটার দূরে। গত শনিবার ছিল ফাতিমার ‘নিকাহ’। পরদিন রবিবার ছিল তার ‘বিদায়’। কিন্তু তিনি এই দুই দিনও স্কুলের ক্লাস নিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়াকে ফাতিমা বলেন, বিয়ের জন্য দীর্ঘ ছুটি নেওয়া আমার পছন্দ নয়। আমার প্রধান অগ্রাধিকার শিক্ষার্থীদের পড়ানো। 

সহশিক্ষা প্রাথমিক স্কুলটিতে চারজন শিক্ষক রয়েছেন। শিক্ষার্থীর সংখ্যা ১৪৫ জন। স্কুলটি প্রতিষ্ঠিত হয় ১৫৪ সালে। স্কুলে নেই কোনও দেয়াল, লাইব্রেরি, খেলার মাঠ, কম্পিউটার বা চিকিৎসা সামগ্রী। মাত্র তিনটি শ্রেণিকক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করে। সূত্র: হাফিংটন পোস্ট ইন্ডিয়া।

আরও পড়ুন:

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম