দুটি ড্রোন কারখানা স্থাপন করবে মরক্কো-ইসরায়েল

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১, ১৮:৪৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৯:৫০

মরক্কো ও ইসরায়েল ড্রোন তৈরির দুটি কারখানা স্থাপন করবে। মরক্কোর আল-আউলা অঞ্চলে এই কারখানা দুটি গড়ে তোলা হবে। মরক্কোর রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

মরক্কো ও ইসরায়েলের কর্মকর্তারা জানান, গত ২৪ নভেম্বর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতা চুক্তির আওতায় এই কারখানা দুটি গড়ে তোলা হবে।

সূত্র জানায়, এই দুটি মরক্কোর উত্তর-পূর্ব এবং দক্ষিণাঞ্চলে গড়ে তোলা হতে পারে। উৎপাদিত ড্রোনগুলো হবে মরক্কো নির্মিত এবং গোয়েন্দা তথ্য সংগ্রহসহ হামলা চালাতে সক্ষম হবে।

ইসরায়েলের ব্লুবার্ড অ্যারো সিস্টেম কোম্পানির সঙ্গে কয়েক মাস আলোচনার পর যৌথ প্রকল্পটির উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

ব্লুবার্ড অ্যারো সিস্টেম ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিয়ালের অর্ধেক মালিকানাধীন কোম্পানি। এটির বোর্ড চেয়ারম্যান আমির পেরেৎজ ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী