আল আকসা কম্পাউন্ডে ঢুকে পড়েছে উগ্রপন্থী ইহুদিরা

বিদেশ ডেস্ক
২৯ মে ২০২২, ১৬:৩০আপডেট : ২৯ মে ২০২২, ১৬:৩২

জেরুজালেমের আল আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে শত শত উগ্রপন্থী ইহুদি। ওল্ড সিটির মুসলিম অধ্যুষিত এলাকার ভেতর দিয়ে উগ্র ইহুদিবাদীদের উস্কানিমূলক পতাকা মিছিলের আগে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনা ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে নতুন সংঘাতের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রবিবার ভোরে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের অতি জাতীয়তাবাদী বিরোধী দলের নেতা ইতামার বেন গভির কয়েক ডজন সমর্থককে নিয়ে আল আকসা কম্পাউন্ডে ঢুকে পড়েন।

আল জাজিরার সংবাদদাতা নাজওয়ান সিমরি জানান, ইসরায়েলি বাহিনী রবিবার সকালে কম্পাউন্ডের আল কিবলি প্রার্থনা হলের ছাদের নিয়ন্ত্রণ নেয়। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের চলাচল নির্বিঘ্ন করতে তারা মসজিদের ভেতরে থাকা মুসল্লিদের অবরুদ্ধ করে রাখে। ফিলিস্তিনি সাংবাদিক ও ফটোগ্রাফারদেরও মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়। তাদের গ্রেফতারের হুমকি দেওয়া হয়।

টুইটারে পোস্ট করা এক ভিডিওতে ইসরায়েলি বাহিনীকে আল কিবলি প্রার্থনা হলের দরজা সিল করে দিতে দেখা গেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ বলেন, ইসরায়েল আন্তর্জাতিক বৈধতার সিদ্ধান্তকে সম্মান করে না এবং নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে। ভয়েস অব প্যালেস্টাইন রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের বিরুদ্ধে আগুন নিয়ে খেলার অভিযোগ করেন।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে মার্কিন প্রশাসনকে ডাবল স্ট্যান্ডার্ড না দেখানোর আহ্বান জানান।

/এমপি/
সম্পর্কিত
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
সর্বশেষ খবর
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন