মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের, নাকচ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৬, ২১:৪৭আপডেট : ০১ মার্চ ২০২৬, ২১:৪৭

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন-এ হামলার দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে যুক্তরাষ্ট্র এই হামলার দাবি নাকচ করে দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকন-এ চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, স্থল ও সমুদ্র হবে সন্ত্রাসী আগ্রাসনকারীদের ক্রমবর্ধমান কবরস্থান।

ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনী। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কোনও প্রভাব রণতরিটির ওপর পড়েনি এবং এটি তার কার্যক্রম অব্যাহত রেখেছে।

ওই কর্মকর্তা আরও দাবি করেন, ক্ষেপণাস্ত্রগুলো জাহাজ পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং এতে কোনও ক্ষয়ক্ষতিও হয়নি।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর প্রাক্কালে তারা একটি ইরানি যুদ্ধজাহাজে আঘাত হেনেছে। সেন্টকমের তথ্যমতে, জামারান ক্লাসের ওই করভেট বা যুদ্ধজাহাজটি বর্তমানে দক্ষিণ ইরানের চাবাহার জেটির কাছে ওমান উপসাগরের তলদেশে তলিয়ে যাচ্ছে।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের