ইরানে এক স্কুলেই মার্কিন-ইসরায়েলি হামলায় ১৫৩ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৬, ১৯:১৭আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৯:১৭

ইরানের দক্ষিণাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে অন্তত ১৫৩ জন নিহত হয়েছে, যাদের প্রায় সবাই শিশু। স্থানীয় গভর্নরের বরাত দিয়ে ইরানি সংবাদ সংস্থা তাসনিম ও ফারস নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।

শনিবার সকালে হরমুজগান প্রদেশের মিনাব শহরের শাজারেহ তাইয়েবাহ স্কুলে এই হামলা চালানো হয়। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছিল। নিহত শিশুদের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে।

হামলার সময় স্কুলটিতে ১৭০ জন ছাত্রী ছিল। স্কুলের এক কর্মী মিডল ইস্ট আই-কে কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। শিশুদের আর্তনাদ ও চিৎকার শোনা যাচ্ছিল। আমি প্রতিদিন এই শিশুদের খেলতে দেখতাম, আর হামলার পর ক্লাসরুমের বেঞ্চে ও স্কুলের আনাচে-কানাচে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেছি।

উদ্ধারকারী দল আসার পর ধ্বংসযজ্ঞের প্রকৃত মাত্রা বোঝা যায়। ভবনের নিচে এখনও কতজন চাপা পড়ে আছে, তা নিশ্চিত নয়। গুরুতর আহত অনেক শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, শিশুদের এই মৃত্যুর জবাব দেওয়া হবে। দিনের আলোয় যখন স্কুলটি ছাত্রীতে ঠাসা ছিল, তখন সেখানে বোমা ফেলা হয়েছে। শুধু এই এক স্থানেই ডজন ডজন নিরপরাধ শিশুকে হত্যা করা হয়েছে।

শনিবার সকালে তেহরানে বিস্ফোরণের মধ্য দিয়ে শুরু হওয়া এই হামলা দ্রুত দেশটির ২৪টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে পবিত্র নগরী কোম, কারাজ, ইস্পাহান ও কেরমানশাহ শহরও রয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশজুড়ে এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী