কাতার ও বাহরাইনের নেতার সঙ্গে পুতিনের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৬, ২১:০৯আপডেট : ০২ মার্চ ২০২৬, ২১:০৯

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলাকে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই হামলা ইরানের সাধারণ মানুষের জন্য অত্যন্ত ‘গুরুতর ও দুঃখজনক’ পরিণতি বয়ে এনেছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার কাতার ও বাহরাইনের শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক ফোনালাপে পুতিন মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ক্রেমলিনের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপে পুতিন সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি এবং এই যুদ্ধে তৃতীয় কোনও দেশ জড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে আলোচনা করেন। ক্রেমলিন জানায়, দুই নেতাই আশা প্রকাশ করেছেন যে, ইরানের পাল্টা কোনও পদক্ষেপে প্রতিবেশী দেশগুলোর বেসামরিক নাগরিক বা অবকাঠামোর যেন কোনও ক্ষতি না হয়।

অন্যদিকে, বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে আলাপকালে পুতিন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল করতে রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে রাশিয়া তার হাতে থাকা সব উপায় ব্যবহার করতে প্রস্তুত।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের