ইরানে অভিযানে আরও দুই মার্কিন সেনার মৃত্যু, নিহত বেড়ে ৬

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৬, ১৩:২৯আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৩:২৯

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে আরও দুই মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। এ নিয়ে অভিযানে মোট ছয়জন মার্কিন সেনা সদস্য নিহত হলেন। সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

সেন্টকম জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত মোট ছয়জন মার্কিন সেনা ‘অ্যাকশনে’ নিহত হয়েছেন। সম্প্রতি ইরানের প্রাথমিক হামলার শিকার হওয়া একটি স্থাপনা থেকে নিখোঁজ দুই সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে রবিবার তিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছিল মার্কিন সামরিক বাহিনী। শনিবার ইরানে হামলা শুরু হওয়ার পর সেটিই ছিল প্রথম প্রাণহানির ঘটনা। এরপর সোমবার সকালে চতুর্থ এক সেনার মৃত্যুর খবর আসে। তিনি ইরানের প্রাথমিক হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা জানান, কুয়েতের একটি ঘাঁটিতে এই সেনারা নিহত হয়েছেন।

ওই অভিযানে তিনজন নিহত হওয়ার পাশাপাশি আরও পাঁচজন গুরুতর আহত হন। এ ছাড়া আরও কয়েকজন সেনা সদস্য স্প্লিন্টারের আঘাতে সামান্য আহত হলেও তারা দ্রুতই দায়িত্বে ফিরছেন বলে জানানো হয়েছে।

নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। সেন্টকম জানিয়েছে, নিয়ম অনুযায়ী নিহতদের নিকটাত্মীয়দের জানানোর ২৪ ঘণ্টা পার হওয়ার আগে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমানে এই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে