যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৬, ১৬:৩৩আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৬:৩৩

ইরানের বেসামরিক অবকাঠামোতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘যুদ্ধাপরাধ’ করছে বলে অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে তেহরান এই দাবি করে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধের প্রথম দিনেই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ১৬০ জনেরও বেশি শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া তেহরানের একটি হাসপাতালেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দেশটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, হামলাকারীরা সবচেয়ে উন্নত সামরিক সরঞ্জাম ও নিখুঁত লক্ষ্যভেদী ব্যবস্থার দাবি করলেও এসব হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘বেসামরিক জীবনকে অচল করে দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক সুপরিকল্পিতভাবে বেসামরিক অবকাঠামো, চিকিৎসা কেন্দ্র, স্কুল এবং সংবাদমাধ্যম প্রতিষ্ঠানে হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এটি স্পষ্টতই যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।’

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস সোমবার জানিয়েছেন, তারা তেহরানের গান্ধী হাসপাতালে ঘটে যাওয়া ঘটনাটি যাচাই করছেন।

অন্যদিকে, স্কুলে হামলার বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স বলেছেন, ‘চলমান সামরিক অভিযানে বেসামরিক নাগরিক হতাহতের খবর সম্পর্কে আমরা অবগত। আমরা এই প্রতিবেদনগুলোকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং খতিয়ে দেখছি।’

সূত্র: সিএনএন

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল