শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়েছে মার্কিন সাবমেরিন: হেগসেথ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ২০:৪৪আপডেট : ০৪ মার্চ ২০২৬, ২০:৪৪

ভারত মহাসাগরের শ্রীলঙ্কা উপকূলে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় জাহাজটি ডুবে গেছে।

বুধবার হেগসেথ বলেন, ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজ নিজেদের আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ মনে করেছিল। কিন্তু একটি মার্কিন সাবমেরিন সেটিকে ডুবিয়ে দিয়েছে।

হামলার বর্ণনা দিতে গিয়ে তিনি একে ‘নিভৃত মৃত্যু’ বলে অভিহিত করেন।

ডুবে যাওয়া জাহাজটি ছিল আইআরআইএস ডেনা ফ্র্রিগেট। এটি ভারী কামান, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং টর্পেডোতে সজ্জিত ছিল। এ ছাড়া এটি হেলিকপ্টার বহনেও সক্ষম ছিল।

১৮০ জন ক্রু নিয়ে থাকা এই ফ্রিগেটটি ভোরে বিপদে পড়ার সংকেত পাঠিয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজের ১০০ জনেরও বেশি নাবিক এখনও নিখোঁজ রয়েছেন।

ইরানের পাল্টা হামলার সক্ষমতা নিয়ে হেগসেথ বলেন, এরপরও ইরান কিছু ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম হবে এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে আত্মঘাতী ড্রোন হামলা চালাতে পারবে।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি