আমিরাতে একদিনে ৭ ক্ষেপণাস্ত্র ও ১৩১ ড্রোন ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ১৯:২৮আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৯:২৮

সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে বৃহস্পতিবার সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৩১টি ড্রোন ছুড়েছে ইরান। আমিরাতি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে। বাকিগুলো আকাশেই প্রতিহত করা হয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরান দেশটিতে মোট ১৯৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ১৮১টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ১৩টি সমুদ্রে গিয়ে পড়েছে। মাত্র দুটি ক্ষেপণাস্ত্র দেশটির অভ্যন্তরে আঘাত হানতে পেরেছে।

ড্রোন হামলার ক্ষেত্রে মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ইরানের ছোড়া ১ হাজার ৭২টি ড্রোনের মধ্যে ১ হাজার ১টিই সফলভাবে প্রতিহত করেছে আরব আমিরাত।

এসব হামলায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক রয়েছেন। এ ছাড়া এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৯৪ জন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে