সর্বোচ্চ নেতা নির্বাচন: ইরানে নেতৃত্ব পরিষদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৬, ১১:৩৩আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১১:৩৩

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের লক্ষ্যে তোড়জোড় শুরু হয়েছে। দেশটির নতুন শীর্ষ নেতা বেছে নিতে বিশেষজ্ঞ পরিষদের বৈঠক কীভাবে আয়োজন করা যায়, তা নিয়ে আলোচনায় বসেছে ইরানের নেতৃত্ব পরিষদ। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, নেতৃত্ব পরিষদের এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসেনি এজেহি এবং ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি রেজা আরাফি।

তবে এই বৈঠক থেকে পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনও সময়সীমার কথা জানানো হয়নি। এ ছাড়া বিশেষজ্ঞ পরিষদের ৮৮ জন সদস্য এই নির্বাচনের জন্য সশরীরে উপস্থিত হবেন, নাকি ভার্চুয়াল পদ্ধতিতে ভোট দেবেন, সে বিষয়েও কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, বর্তমানে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বিশেষজ্ঞ পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি