দুবাই বিমানবন্দরে আংশিক সচল হচ্ছে উড়োজাহাজ চলাচল

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৬, ১৫:৪৯আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৫:৪৯

ড্রোন হামলার মুখে বন্ধ হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর আংশিকভাবে পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবার সকালে অজ্ঞাত উৎস থেকে আসা একটি ড্রোন আঘাত হানার পর নিরাপত্তার স্বার্থে এই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

তবে ড্রোনটি ঠিক কোথা থেকে বা কারা ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ড্রোন হামলার পরপরই আন্তর্জাতিক রুটের জন্য বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সব ধরনের অপারেশন বন্ধ করে দেওয়া হয়।

দুবাইভিত্তিক দূরপাল্লার এয়ারলাইনস এমিরেটস শুরুতে তাদের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিলের ঘোষণা দিলেও এখন পরিষেবা পুনরায় শুরুর কথা জানিয়েছে।

এমিরেটস এক বিবৃতিতে বলেছে, ‘যাদের আজকের বিকালের ফ্লাইটের বুকিং নিশ্চিত করা আছে, তারা বিমানবন্দরে আসতে পারেন। দুবাই হয়ে ট্রানজিট যাত্রী এবং যাদের কানেক্টিং ফ্লাইট সচল আছে, তারাও এই সুবিধার আওতায় পড়বেন।’

এমিরেটস জানিয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং শিডিউল অনুযায়ী ফ্লাইট পরিচালনার চেষ্টা চলছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা ব্যাহত হতে পারে।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি