নতুন সর্বোচ্চ নেতার বিষয়ে একমত ইরানের বিশেষজ্ঞ পরিষদ, ইসরায়েলের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৬, ২১:১২আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২১:১২

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দেশটির বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা নির্বাচনে একমত হয়েছে বলে জানিয়েছেন পরিষদের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ-মাহদি মিরবাঘেরি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের মেহর নিউজ এজেন্সির বরাতে রবিবার জানা গেছে, মিরবাঘেরি জানিয়েছেন নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে ‘কিছু বাধা’ থাকলেও সেগুলো সমাধানের প্রক্রিয়া চলছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যুর পর থেকেই এই প্রক্রিয়া শুরু হয়।

পরিষদের আরেক সদস্য আয়াতুল্লাহ মহসেন হেইদারি আলে কাসির জানিয়েছেন, খামেনির দেওয়া পরামর্শ অনুযায়ী এমন একজনকে বেছে নেওয়া হয়েছে, যাকে ‘শত্রুরা ঘৃণা করবে’। তিনি ইঙ্গিত দেন যে ওই ব্যক্তির নাম খোদ আমেরিকাও উচ্চারণ করেছে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির ছেলে মোজতবা হোসাইনি খামেনিকে উত্তরসূরি হিসেবে তার কাছে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন।

এদিকে ইরানের এই নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সরাসরি হুমকি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ফারসি ভাষায় দেওয়া এক পোস্টে ইসরায়েল সতর্ক করে বলেছে, খামেনির উত্তরসূরি নিয়োগের বৈঠকে যারা অংশ নেবেন, তাদের ওপর হামলা চালাতে তারা দ্বিধা করবে না।

বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতির কারণে বিশেষজ্ঞ পরিষদের ৮৮ জন সদস্যের পক্ষে সশরীরে উপস্থিত হয়ে চূড়ান্ত ভোট দেওয়া সম্ভব হচ্ছে না। পরিষদের সদস্য হেইদারি আলে কাসির জানান, বর্তমান পরিস্থিতিতে সশরীরে বৈঠক ছাড়াই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সামান্য মতভেদ রয়েছে।

পরিষদের আরেক সদস্য হোজ্জাতুল ইসলাম জাফারি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, তৃতীয় নেতা নির্বাচনে এই বিলম্ব সবার জন্যই তিক্ত ও অনাকাঙ্ক্ষিত। এই কঠিন সময়ে প্রতিনিধিদের ওপর আস্থা রাখা জরুরি।

ইরানের সংবিধান অনুযায়ী, এই বিশেষজ্ঞ পরিষদই দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের একমাত্র বৈধ কর্তৃপক্ষ। খামেনি টানা ৩৭ বছর ইরান শাসন করার পর সম্প্রতি শুরু হওয়া এই আঞ্চলিক যুদ্ধে প্রাণ হারান।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী