‘বিচ্ছিন্নতাবাদ ইরান সরকারকে আরও শক্তিশালী করবে’

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৬, ২৩:৩০আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২৩:৩০

তেহরানের বর্তমান সরকারের প্রতি সাধারণ ইরানিদের যতই ক্ষোভ থাকুক না কেন, কুর্দি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকে তারা ভালো চোখে দেখছেন না। ওয়াশিংটনভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের ফেলো অ্যালেক্স ভাটানকা এমনটাই মনে করছেন।

ভাটানকার মতে, কুর্দিদের প্রতি ট্রাম্পের এই আহ্বান এবং সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টগুলোকে ইরানিরা ইতিবাচক হিসেবে দেখছে না। তারা মনে করছেন, ট্রাম্প ইরানের মুক্তি নয়, বরং দেশটিকে খণ্ডবিখণ্ড করতে চান।

ভাটানকা বলেন, ইরানিরা যা শুনছেন তা কোনও শাসনব্যবস্থার পরিবর্তন বা ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের দিকে যাত্রা নয়, বরং তারা একে ইরানকে ভেঙে ফেলার একটি সংকেত হিসেবে দেখছেন।

তিনি মনে করেন, কুর্দি, বেলুচ, আহওয়াজি আরব বা আজেরির মতো এসব সংখ্যালঘু গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদ নিয়ে আলোচনা বর্তমান সরকারের বিরুদ্ধে বড় আন্দোলনকে বাধাগ্রস্ত করবে এবং বিরোধীদের মনোবল ভেঙে দেবে।

এই বিশ্লেষক আরও সতর্ক করে বলেন, যদি ইরানি কুর্দি অধ্যুষিত কোনও অঞ্চল বা সংযুক্ত আরব আমিরাতের দাবি করা তিনটি ইরানি দ্বীপ হাতছাড়া হওয়ার উপক্রম হয়, তবে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানিরা বর্তমান কর্তৃপক্ষের সমর্থনে নয়, বরং নিজ দেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হবে।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের