মধ্যপ্রাচ্যে ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞদের পাঠাচ্ছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৬, ১৩:৩৬আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৩:৩৬

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশের ড্রোন বিশেষজ্ঞরা আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে থাকবেন। মূলত ড্রোন প্রযুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্রের তৈরি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। মঙ্গলবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন-এর সঙ্গে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে জেলেনস্কি এই প্রস্তাবের কথা জানান।

ইউক্রেন বর্তমানে যুক্তরাষ্ট্রের তৈরি ব্যয়বহুল পিএসি-৩ আকাশ প্রতিরক্ষা গোলাবারুদের সংকটে ভুগছে। কিয়েভ আশঙ্কা করছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হলে এই সরবরাহ আরও বিঘ্নিত হতে পারে। এই পরিস্থিতিতে জেলেনস্কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে একটি প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, ইউক্রেনীয় ড্রোন ইন্টারসেপ্টরের বিনিময়ে ওই দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের কিছু অংশ ইউক্রেনকে দেবে। জেলেনস্কির মতে, এই প্রযুক্তি তাদের ইরানি ড্রোন হামলা থেকে আরও ভালোভাবে সুরক্ষা দেবে।

যুক্তরাষ্ট্র ও তার উপসাগরীয় মিত্রদের ড্রোন মোকাবিলায় তিনি ঠিক কীভাবে সাহায্য করতে চান, এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, এই পর্যায়ে এর বেশি কিছু বলা ঠিক হবে না। আমি মনে করি, আগামী সপ্তাহে বিশেষজ্ঞরা যখন সেখানে পৌঁছাবেন, তখন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সহায়তা করবেন।

জেলেনস্কি আরও বলেন, আমরা খুব করে চাইছি এটি যেন উভয় পক্ষের জন্যই একটি সুযোগ হয়ে দাঁড়ায়।

রাশিয়া গত চার বছর ধরে ইউক্রেন যুদ্ধে ইরানের নকশা করা শাহেদ ড্রোন ব্যবহার করে আসছে। এর বিপরীতে ইউক্রেন সস্তা ও কার্যকর একগুচ্ছ ড্রোন ইন্টারসেপ্টর তৈরি করেছে। কিয়েভের দাবি, আকাশে আক্রমণকারী ড্রোনকে আঘাত করতে সক্ষম তাদের এই বিমানগুলো বিশ্বসেরা।

শীতকালে মার্কিন ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোগুলো রুশ বিমান হামলার মুখে অরক্ষিত হয়ে পড়েছিল। এর ফলে হিমাঙ্কিত তাপমাত্রায় লাখ লাখ মানুষকে হিটিং ব্যবস্থা ছাড়াই থাকতে হয়েছে।

তবে ইউক্রেনের কাছ থেকে এমন কোনও সহায়তা চাওয়া হয়েছে কি না, সে বিষয়ে যুক্তরাষ্ট্র বা উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী