ইরানে মানবিক সহায়তা পাঠালো আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৬, ১৭:৩৫আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৭:৩৫

ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যুদ্ধ পরিস্থিতির মধ্যে তেহরানে মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। মঙ্গলবার আজারবাইজানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএ এই তথ্য জানিয়েছে।

আজারবাইজানের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যানে করে পাঠানো এই সহায়তার মধ্যে রয়েছে ১০ টন আটা, ৬ টন চাল, ২ দশমিক ৪ টন চিনি, ৪ টনের বেশি পানি, ৬০০ কেজি চা এবং প্রায় ২ টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই যুদ্ধে এখন পর্যন্ত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনেইসহ ১ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইরানও ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সম্প্রতি একটি ড্রোন হামলাকে কেন্দ্র করে আজারবাইজান ও ইরানের মধ্যে সীমান্তে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। আজারবাইজানের নাখচিভান ছিটমহলে ড্রোন হামলার পর গত সপ্তাহে সীমান্ত পথগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে সোমবার আজারবাইজান জানিয়েছে, তারা ইরানের সঙ্গে সব ধরনের পণ্যবাহী যান চলাচলের জন্য সীমান্ত খুলে দিয়েছে।

রাশিয়া ও ইরানের মধ্যকার সংক্ষিপ্ততম স্থলপথ হিসেবে এই সীমান্ত পথগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত রবিবার রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ফোন করেন। আলিয়েভের কার্যালয় জানিয়েছে, ফোনে পেজেশকিয়ান দাবি করেছেন যে নাখচিভানে ড্রোন হামলার সঙ্গে ইরানের কোনও সম্পর্ক নেই। তবে বিষয়টি তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার ওই ড্রোন হামলায় আজারবাইজানের নাখচিভান ছিটমহলে চারজন আহত হয়েছিলেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?