হরমুজ প্রণালিতে ১৬টি ইরানি নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৬, ১৫:৫৫আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৫:৫৫

হরমুজ প্রণালিতে মাইন পুঁতে রাখার কাজে নিয়োজিত ইরানের ১৬টি নৌযান ধ্বংস করেছে মার্কিন বাহিনী। এই ঘটনার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উত্থান ঘটেছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান ওই প্রণালিতে কয়েক ডজন মাইন পুঁতে রাখা শুরু করেছে এবং তাদের আরও শত শত মাইন বসানোর সক্ষমতা রয়েছে।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়েছিল যে, মার্কিন ও ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তারা এই অঞ্চল দিয়ে ‘এক ফোঁটা তেলও’ যেতে দেবে না।

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এরই মধ্যে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। রাইট দাবি করেছিলেন, মার্কিন নৌবাহিনী একটি তেলবাহী জাহাজকে নিয়ে সফলভাবে প্রণালি অতিক্রম করেছে। এই খবরের পর বাজারে তেলের দাম সাময়িকভাবে কমলেও পরে ট্রাম্প প্রশাসন ও পেন্টাগন সেই দাবি অস্বীকার করে। ইরানের বিপ্লবী গার্ডও এমন কোনও ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে। পরে ক্রিস রাইটের সেই পোস্টটি মুছে ফেলা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ করতে বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে পেন্টাগন প্রধান পিট হেগসেথ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তেল পরিবহনে বাধা দেয়, তবে তাদের ওপর আরও কঠোর হামলা চালানো হবে।

/আরএস/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী