পারস্য উপসাগরে আগ্রাসীদের রক্ত বইবে, হুঁশিয়ারি ইরানি স্পিকারের

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৬, ১৬:০৯আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৬:০৯

ইরানের কোনও দ্বীপে আক্রমণ করা হলে পারস্য উপসাগরে আগ্রাসীদের রক্ত বইবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন।

চলমান ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে কালিবাফের এই মন্তব্য নতুন করে বাগযুদ্ধ উসকে দিয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এই মুহূর্তে এমন মন্তব্য করেছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কালিবাফ লিখেন, মাতৃভূমি অথবা মৃত্যু।

তিনি আরও বলেন, ইরানি দ্বীপপুঞ্জে যেকোনও ধরনের আগ্রাসন সব ধরনের সংযমকে চূর্ণবিচূর্ণ করে দেবে। আমরা সব ধৈর্য পরিহার করব এবং পারস্য উপসাগরকে আগ্রাসীদের রক্তে ভাসিয়ে দেব।

পারস্য উপসাগরে অবস্থিত ইরানের প্রধান তেল টার্মিনাল খার্গ দ্বীপ। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র এই দ্বীপটিকে লক্ষ্যবস্তু করতে পারে। এমন জল্পনার মধ্যেই স্পিকারের এই কঠোর বার্তা এলো।

যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে কালিবাফ বলেন, মার্কিন সেনাদের রক্তপাতের জন্য ট্রাম্প ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত গঠনের আগেই তিনটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছিল ইরান। সেই থেকে দ্বীপগুলো ইরানের অধীনেই রয়েছে।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি