বাগদাদে মার্কিন দূতাবাস ও ইরানপন্থি গোষ্ঠীর ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১৩:১৫আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৩:১৫

ইরাকের রাজধানী বাগদাদে পাল্টাপাল্টি ড্রোন ও বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে মার্কিন দূতাবাস এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বাগদাদের উচ্চ সুরক্ষিত গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। দূতাবাসের প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও একটি ড্রোন সরাসরি প্রাঙ্গণের ভেতরে আঘাত হানে। এতে সেখানে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তবে এই ঘটনায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর কিছু সময় পরই বাগদাদের জাদরিয়া জেলায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর সদর দফতর হিসেবে ব্যবহৃত একটি ভবনে বিমান হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভবনটিতে ইরানি উপদেষ্টারা অবস্থান করছিলেন।

মূলত ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকের মাটিতে এই সংঘাত ছড়িয়ে পড়েছে। এর আগে সোমবার রাতে গ্রিন জোনে অবস্থিত আল-রশিদ হোটেলে একটি ড্রোন আঘাত হানে। আল-জাজিরার প্রতিনিধি মাহমুদ আবদেল ওয়াহেদ জানিয়েছেন, বিস্ফোরকবাহী ড্রোনটি হোটেলের ছাদে আঘাত হানলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ওই হোটেলে ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবসহ বিভিন্ন বিদেশি কূটনৈতিক মিশনের কর্মকর্তারা অবস্থান করেন।

ইরাকি সেনাবাহিনীর দাবি, সিরিয়া সীমান্তবর্তী আল-কায়েম এলাকায় পিএমএফের একটি চেকপোস্টে মার্কিন হামলায় আটজন সেনা সদস্য নিহতের প্রতিশোধ হিসেবেই এসব ড্রোন হামলা চালানো হয়েছে। সেনাবাহিনী এই হামলার নিন্দা জানিয়েছে।

এদিকে, ইরাকের পিএমএফের অন্যতম বৃহৎ গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ তাদের সিনিয়র কমান্ডার আবু আলী আল-আসকারির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ বা সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সহিংসতার আঁচ পড়েছে ইরাকের তেল খাতের ওপরও। সোমবার দক্ষিণ বসরা প্রদেশের মজনুন তেলক্ষেত্রে দুটি ড্রোন আঘাত হানে। এছাড়া ইরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ফলে ইরাকের তেল শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতির উত্তরণে ইরাকের তেলমন্ত্রী হায়ান আব্দুল-গনি জানিয়েছেন, কিরকুক থেকে তুরস্ক পর্যন্ত তেল পাইপলাইনটি এক সপ্তাহের মধ্যে পুনরায় সচল হবে, যার ফলে স্থগিত হওয়া তেল রফতানি আবার শুরু করা সম্ভব হবে।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ