ইসরায়েলে হাইফা তেল শোধনাগারে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৬, ০২:৩৬আপডেট : ২০ মার্চ ২০২৬, ০২:৩৬

ইসরায়েলের উত্তরের শহর হাইফায় একটি তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে তেল আবিব। তবে, হামলায় শোধনাগারটির কতটুকু ক্ষতি হয়েছে তা এখনও জানায়নি তারা। তেহরানের জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে প্রতিক্রিয়ায় ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে ইরান। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলে জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেন, “শোধনাগারে হামলার ফলে বিদ্যুৎ সাময়িকভাবে ব্যাহত হয়েছিলো। তবে, অল্প সময়ের মধ্যে বেশিরভাগ গ্রাহকের বিদ্যুৎ পুনঃস্থাপিত হয়।”

তিনি আরও বলেন, “উত্তরের বিদ্যুৎ গ্রিডের ক্ষতি গুরুতর নয়। উত্তরের দিকে চালানো হামলায় ইসরায়েলের অবকাঠামোগত স্থাপনাগুলোর কোনও উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।”

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এর জবাবে উপসাগরীয় দেশগুলো ও ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। গত বুধবার ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলা চালায় ইসরায়েল। এর জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কয়েকটি তেল ও গ্যাস ক্ষেত্রে হামলা চালাচ্ছে তেহরান।

বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “যদি আমাদের অবকাঠামোর ওপর পুনরায় হামলা হয়, তখন আমরা ‘জিরো’ সংযম প্রদর্শন করবো।”

ইরানের রাজধানী থেকে আল-জাজিরার সাংবাদিক আলি হাশেম বলেন, ইসরায়েলের দক্ষিণের শহর হাইফা ও আশহোদকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে আইআরজিসি। তিনি বলেন, “ইরানিরা বলছেন, সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে।” তেহরানের ক্ষেপণাস্ত্র আশহোদে আঘাত হেনেছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

/এবিএম/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি