শীর্ষ নেতাদের হত্যা করে সরকার পতন সম্ভব নয়: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৬, ২২:৩১আপডেট : ২০ মার্চ ২০২৬, ২২:৩১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের হত্যা করে ইরান সরকারের পতন ঘটানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি বলেন, শত্রুদেশগুলো মূলত একটি ‘বিভ্রান্তির’ মধ্যে রয়েছে।

পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে দেওয়া এক লিখিত বিবৃতিতে খামেনি ইরানি জনগণের অবিচলতার প্রশংসা করেন। শুক্রবার তার এই বিবৃতিটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হয়।

বিবৃতিতে খামেনি বলেন, দেশজুড়ে শক্তিশালী প্রতিরক্ষা বলয় এবং শহর, পাড়া ও মসজিদগুলোতে দুর্গ গড়ে তোলার মাধ্যমে ইরানিরা শত্রুর ওপর এমন বিস্ময়কর আঘাত হেনেছে যে তারা এখন স্ববিরোধী ও অযৌক্তিক বক্তব্য দিচ্ছে।

যুদ্ধ শুরুর দিকে তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে এখনও জনসমক্ষে দেখা যায়নি।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের