ট্রাম্পের আলোচনার দাবি নিয়ে ইরানি সেনাবাহিনীর বিদ্রূপ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ১২:২৮আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১২:২৮

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফার যুদ্ধবিরতি পরিকল্পনা এবং আলোচনার দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে ওয়াশিংটনকে উপহাস করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনও ধরনের আলোচনা চলছে না। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি এই মন্তব্য করেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর এই মুখপাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবিকে কটাক্ষ করে বলেন, আপনাদের অভ্যন্তরীণ কোন্দল কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনারা নিজেদের সঙ্গেই আলোচনা করছেন?

জোলফাগারি আরও বলেন, প্রথম দিন থেকেই আমাদের কথা স্পষ্ট, আমাদের মতো কেউ আপনাদের মতো কারও সঙ্গে কখনোই সমঝোতায় আসবে না। এখন নয়, কখনও নয়। আপনাদের তথাকথিত কৌশলগত শক্তি এখন কৌশলগত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রথম জানানো হয় যে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের একটি ১৫ দফার যুদ্ধবিরতি পরিকল্পনা ইরানের কাছে পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান এই আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাবও দিয়েছে।

ট্রাম্প দাবি করেছিলেন যে, মার্কিন কর্মকর্তারা ইরানের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। তবে ইরানের সামরিক মুখপাত্রের এই কঠোর বক্তব্য ট্রাম্পের সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। জোলফাগারি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, নিজেদের পরাজয়কে চুক্তির মোড়কে ঢাকার চেষ্টা করবেন না। আপনাদের ফাঁকা বোলার যুগ শেষ হয়ে গেছে।

ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায় নিজ দেশে প্রচণ্ড চাপের মুখে আছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে থাকায় আন্তর্জাতিক নৌ-চলাচল স্থবির হয়ে পড়েছে, যা বিশ্ব অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে।

এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্প একদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছেন, অন্যদিকে মধ্যপ্রাচ্যে আরও ৫ হাজার মেরিন সেনাসহ কয়েক হাজার নৌ-সেনা মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছেন। বিষয়টিকে ট্রাম্পের ‘সর্বোচ্চ নমনীয়তা’ বজায় রাখার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এই আকস্মিক যুদ্ধবিরতি প্রস্তাবের খবরে বিস্ময় প্রকাশ করেছে ইসরায়েল। শুরু থেকেই ইসরায়েলি কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ট্রাম্পকে প্ররোচিত করে আসছিলেন। হোয়াইট হাউস এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও রণক্ষেত্রে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। একদিকে ইরান লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে, অন্যদিকে ইসরায়েল ও আঞ্চলিক লক্ষ্যবস্তুগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ