লেবাননে আরও সেনা পাঠাচ্ছে ইসরায়েল, বাড়ছে স্থল অভিযানের পরিধি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ১৩:০১আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৩:০১

আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান উদ্বেগ ও বিধ্বংসী বোমা হামলার মধ্যেই দক্ষিণ লেবাননে আরও নতুন সেনাদল পাঠাচ্ছে ইসরায়েল। লেবাননের ভূখণ্ডে নিজেদের আধিপত্য ও স্থল অভিযানের পরিধি আরও বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তথাকথিত ‘বাফার জোন’ বা নিরাপদ অঞ্চল সম্প্রসারণের লক্ষ্যে ১৬২ নম্বর ডিভিশনের সেনারা এখন দক্ষিণ লেবাননে কাজ করবে। এই ডিভিশনটি আগে থেকেই সেখানে মোতায়েন থাকা আরও দুটি ডিভিশনের সঙ্গে যোগ দিচ্ছে।

গত বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে দক্ষিণ লেবাননে একটি বড় আকারের ‘বাফার জোন’ তৈরির পরিকল্পনা করছে সামরিক বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা শুরু করে। এর জবাবে মার্চ মাসের শুরু থেকে লেবাননে আক্রমণ জোরদার করে ইসরায়েল।

জাতিসংঘের তথ্যমতে, মার্চের শুরু থেকে এ পর্যন্ত লেবাননে ১২ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ১১৬ জন নিহত এবং ৩ হাজার ২২৯ জন আহত হয়েছেন।

ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও কানাডার মতো দেশগুলো এই স্থল অভিযান আরও বিস্তৃত হলে ‘ভয়াবহ মানবিক বিপর্যয়’ নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের বাসিন্দাদের ঘরে ফিরতে দেওয়া হবে না।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ লেবাননের সার্বভৌমত্বের ওপর চরম হুমকি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ বিষয়ে লেবানন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জমা দেবে বলেও জানান তিনি।

অন্যদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে, গাজায় ইসরায়েলের ‘নৃশংস অপরাধের’ ধারাবাহিকতা এখন লেবাননের বাড়িঘর ও সেতু ধ্বংসের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে। সংস্থাটি বিশ্বনেতাদের প্রতি ইসরায়েলের এই বেআইনি ধ্বংসযজ্ঞ থামানোর আহ্বান জানিয়েছে।

হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এ সপ্তাহে ঘোষণা করেছেন যে, দখলদার শত্রুর বিরুদ্ধে তারা ‘সীমাহীন’ লড়াই চালিয়ে যাবেন। বৃহস্পতিবার হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে ৪৫টিরও বেশি সামরিক অভিযান চালানোর দাবি করেছে। এর মধ্যে সীমান্ত শহর দেইর সিরিয়ানে দুটি মেরকাভা ট্যাংকসহ বেশ কিছু সাঁজোয়া যান ধ্বংসের কথা জানানো হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের উপকূলীয় শহর নাহারিয়ায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণ লেবাননে এক ‘দুর্ঘটনায়’ তাদের এক সেনা নিহত ও চারজন আহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের