‘সাপের মাথা কেটে ফেলুন’, ইরানে চূড়ান্ত আঘাত করতে ট্রাম্পকে সৌদি আরবের চাপ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ১৮:৩০আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৮:৩০

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ যখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে, তখন পর্দার আড়ালে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সৌদি আরবের একটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে, রিয়াদ এই যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং একই সঙ্গে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর আক্রমণের তীব্রতা বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনকে সমর্থন করে সৌদি গোয়েন্দা সূত্রটি জানিয়েছে, সৌদি আরবের অঘোষিত শাসক ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন যেন তিনি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ মাঝপথে থামিয়ে না দেন। সৌদি আরবের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ অভিযান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে নতুন করে সাজানোর একটি ‘ঐতিহাসিক সুযোগ’।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সৌদি যুবরাজের এই ভূমিকার বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়ে বলেছেন, “হ্যাঁ, তিনি (এমবিএস) একজন যোদ্ধা। সে আমাদের সঙ্গেই লড়াই করছে।” যদিও এখন পর্যন্ত এই যুদ্ধে সৌদি আরবের সরাসরি কোনও সামরিক সংশ্লিষ্টতার খবর পাওয়া যায়নি, তবে বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের নেতৃত্বে চলমান শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রিয়াদ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।

সৌদি ভূ-রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আলহামেদ বলেন, “এখন সবকিছু নির্ভর করছে ইরানের সিদ্ধান্তের ওপর। ইরান যদি শর্তগুলো মেনে নিয়ে আলোচনায় বসে, তবে উত্তেজনা কমানোর পথ খোলা আছে। কিন্তু তারা যদি শর্ত প্রত্যাখ্যান করে হামলা চালিয়ে যায়, তবে সৌদি আরব আর বসে থাকবে না।” তিনি আরও বলেছেন, সৌদি আরব হুট করে কোনও সিদ্ধান্ত নিচ্ছে না, বরং তারা প্রতিটি পদক্ষেপ বিবেচনা করে দেখছে।

২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে সৌদি আরব ইতোমধ্যে আক্রান্ত হয়েছে। এক সপ্তাহ আগে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু তেল শোধনাগারে ইরানের ড্রোন আঘাত হেনেছে।

পারস্য উপসাগরের হরমুজ প্রণালি ইরান কার্যত বন্ধ করে দিলেও সৌদি আরব লোহিত সাগরের পাইপলাইনের মাধ্যমে তেল রফতানি সচল রাখতে পেরেছে। কিন্তু ইয়ানবুতে হামলা চালিয়ে তেহরান আসলে রিয়াদকে এই বার্তাই দিয়েছে যে, তাদের এই অর্থনৈতিক লাইফলাইনও নিরাপদ নয়। এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যদি এই যুদ্ধে যোগ দেয়, তবে সৌদি আরবের নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে।

শিয়া ও সুন্নি বিশ্বের নেতৃত্ব নিয়ে ইরান ও সৌদি আরবের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ২০০৮ সালের একটি গোপন মার্কিন নথি অনুযায়ী, তৎকালীন সৌদি বাদশাহ আবদুল্লাহ ইরানকে নির্দেশ করে যুক্তরাষ্ট্রকে বলেছিলেন, ‘সাপের মাথা কেটে ফেলুন’। সৌদি নির্বাসিত বিশ্লেষক খালিদ আলজাবরি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষপাতী ছিল। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়েই গেছে, তখন আহত সিংহ (ইরান) আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন, ‘নীতিটি ছিল এমন, যুদ্ধ শুরু করবেন না, কিন্তু যদি শুরু করেই ফেলেন, তবে কাজটি শেষ করে তবেই থামুন।’

বিশ্লেষকদের মতে, মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের ওপর বিশাল বিনিয়োগ করেছিলেন এই আশায় যে যুক্তরাষ্ট্র সৌদি আরবের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু ২০১৯ সালে সৌদি তেল স্থাপনায় বড় হামলার পর ট্রাম্প প্রশাসন কেবল মৌখিক সমর্থন দিয়েছিল, কোনও সামরিক প্রতিশোধ নেয়নি। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই সৌদি আরব চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেছিল যাতে কোনও যুদ্ধে ইরান সরাসরি সৌদি আরবের ওপর হামলা না করে।

ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর ফেলো এলি গেরানমায়েহ বলেন, ‘এমবিএস তার সব বাজিতেই হেরেছেন। তিনি ট্রাম্পের পরিবার ও হোয়াইট হাউসে বিনিয়োগ করেছিলেন, কিন্তু দিনশেষে দেখা যাচ্ছে পুরো উপসাগরীয় অঞ্চলের চাওয়াকে উপেক্ষা করে বেনিয়ামিন নেতানিয়াহুর ইচ্ছাই প্রাধান্য পাচ্ছে।’

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে ইরানের চূড়ান্ত সামরিক পরাজয় দাবি করেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত আমিরাতি রাষ্ট্রদূত ইউসেফ আল ওতাইবা বলেন, ‘শুধু একটি যুদ্ধবিরতিই যথেষ্ট নয়। ইরানের সব ধরণের হুমকি নির্মূল হয় এমন একটি চূড়ান্ত ফলাফল আমাদের প্রয়োজন।’

সৌদি আরব এখন এক কঠিন দ্বিধায়। সরাসরি যুদ্ধে জড়ালে তাদের লোহিত সাগরের পাইপলাইনও ধ্বংস হয়ে যেতে পারে। গেরানমায়েহ বলেন, ‘বোমা বর্ষণ বন্ধ হলে রিয়াদকে গভীরভাবে ভাবতে হবে। এটি কেবল যুক্তরাষ্ট্রকে দূরে ঠেলে দেওয়া নয়, বরং নিজের হাতে আরও বিকল্প রাখা নিয়ে।’

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের