শান্তিচুক্তি না হলে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ২০:৫১আপডেট : ৩০ মার্চ ২০২৬, ২১:৪৩

ইরানের সঙ্গে চলমান সামরিক অভিযান বন্ধে একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও তেল খনিসহ জ্বালানি অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেছেন, তার প্রশাসন সামরিক অভিযান বন্ধের বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি খুব দ্রুত কোনও সমঝোতায় পৌঁছানো না যায়, তবে এর পরিণাম হবে ভয়াবহ।

পোস্টে ট্রাম্প লিখেছেন, বিরাট অগ্রগতি হয়েছে। কিন্তু যদি কোনও কারণে দ্রুত কোনও চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয় এবং যদি হরমুজ প্রণালি অবিলম্বে ব্যবসা-বাণিজ্যের জন্য খুলে দেওয়া না হয়, তবে আমরা ইরানে আমাদের এই চমৎকার অবস্থান শেষ করবো দেশটির সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেল খনি এবং খার্গ দ্বীপ উড়িয়ে দেওয়ার মাধ্যমে।

তিনি আরও লিখেছেন, এমনকি সম্ভবত সব পানি শোধনকেন্দ্রও পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

সূত্র: এপি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি