দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৪ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ১৪:৩২আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৬:৫২

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের সময় ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সোমবারের ওই ঘটনায় আরও দুই সেনা আহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে নাহাল রিকনেসান্স ইউনিটের সদস্যরা একদল হিজবুল্লাহ যোদ্ধার উপস্থিতি শনাক্ত করেন। এ সময় দুই পক্ষের মধ্যে খুব কাছ থেকে গুলিবিনিময় হয়। এতে বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা আঘাতপ্রাপ্ত হন।

সেনাবাহিনী জানায়, আহত সেনাদের সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহর যোদ্ধারা একটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে তাতে কেউ নতুন করে হতাহত হননি। ঘটনার জবাবে ওই এলাকায় হিজবুল্লাহর অবস্থানে ট্যাংক থেকে গোলাবর্ষণ এবং বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

এই ঘটনায় একজন সেনা গুরুতর এবং একজন রিজার্ভিস্ট মাঝারি ধরনের আহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে