ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় সেনার খোঁজ মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৬, ১২:১৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৫

ইরানের আকাশে ভূপাতিত হওয়া খোঁজ মিলেনি দ্বিতীয় ক্রু সদস্যের বর্তমান অবস্থা এখনও অজানা। পেন্টাগন থেকে হাউজ আর্মড সার্ভিসেস কমিটিকে বিষয়টি অবহিত করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন সংসদীয় সহকারী এই গোপনীয় যোগাযোগের তথ্য বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেছেন।

কমিটিকে জানানো হয়েছে, যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর একজন সেনাকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজনের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি। সাধারণত যখন প্রতিরক্ষা বিভাগ কোনও ব্যক্তির অবস্থান নিশ্চিত করতে পারে না, তখন তার স্ট্যাটাস ‘অজ্ঞাত’ বা ‘নিখোঁজ’ হিসেবে গণ্য করা হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে চলমান এই তল্লাশি ও উদ্ধার অভিযান নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এই ঘটনা ইরানের সঙ্গে আলোচনায় কোনও প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, মোটেও না। এটি যুদ্ধ।’

পেন্টাগনের অনলাইন তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত যুদ্ধে আহত মার্কিন সেনাদের সংখ্যা ৩৬৫হন। এর মধ্যে ২৪৭ জন সেনাসদস্য, ৬৩ জন নৌবাহিনীর নাবিক, ১৯ জন মেরিন এবং ৩৬ জন বিমানবাহিনীর সদস্য রয়েছেন। তবে শুক্রবার ভূপাতিত হওয়া দুটি যুদ্ধবিমানের ক্রু সদস্যরা এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত কি না, তা এখনও স্পষ্ট নয়।

আহতদের মধ্যে সিংহভাগই মধ্যম থেকে জ্যেষ্ঠ পর্যায়ের তালিকাভুক্ত সেনা (২০০ জন), ৮৫ জন কর্মকর্তা এবং ৮০ জন জুনিয়র সদস্য। এখন পর্যন্ত এই যুদ্ধে ১৩ জন মার্কিন সেনাসদস্যের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী