ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৬, ১৮:৩৬আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ২০:৩১

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রবিবার (৫ এপ্রিল) এই হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।   

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ অত্যন্ত আক্রমণাত্মক ও অশালীন ভাষা ব্যবহার করে ট্রাম্প এক পোস্টে লিখেছেন, ইরানে আজ হবে ‘বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন’। এর আগে এমন কিছু কেউ দেখেনি। হরমুজ প্রণালি খুলে দাও, নয়তো নরকের মধ্যে বাস করতে হবে। শুধু তাকিয়ে দেখো! ঈশ্বর মহান।

ট্রাম্পের এই চরম হুঁশিয়ারির আগেই রবিবার ইরানের জয়েন্ট কমান্ড এক বিবৃতিতে জানিয়েছিল, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বেসামরিক স্থাপনায় আঘাত হানে, তবে তারাও তেল শোধনাগারসহ অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়ে দেবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছিল, খতাম আল-আম্বিয়া হেডকোয়ার্টার্স জানিয়েছে, ইসরায়েল ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালানোর পর ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলোর বেশ কিছু তেল ও অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে।

এর আগে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত না করলে ইরানের ওপর ‘পুরো নরক’ নামিয়ে আনার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের