‘ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যাবে’

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৬, ১৮:৪২আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১৮:৫৬

ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হলে তার পরিণতিতে পুরো মধ্যপ্রাচ্য ‘অন্ধকারে’ ডুবে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পরিপ্রেক্ষিতে তিনি আরব দেশগুলোকে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বেলায়েতি সতর্ক করে বলেন, ট্রাম্প যদি তার হুমকি বাস্তবায়ন করেন এবং ইরানের বিদ্যুৎকেন্দ্রে বোমাবর্ষণ করেন, তবে এর প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চল অন্ধকার হয়ে যাবে।

আরব দেশগুলোর শাসকদের উদ্দেশে তিনি লিখেছেন, অঞ্চলটিকে অন্ধকারের হাত থেকে বাঁচাতে আরব দেশগুলোর শাসকদের উচিত ট্রাম্পকে এটা বোঝানো যে পারস্য উপসাগর জুয়া খেলার জায়গা নয়।

উল্লেখ্য, সম্প্রতি হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবিতে ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন।

সূত্র: এপি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের