ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ১৯:০৮আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৯:১৬

ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খার্গ দ্বীপের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লাকে এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপিকেও বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে ইরানের খার্গ দ্বীপে ভয়াবহ বিমান হামলার পর শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম। এরপরই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হলো।

ইরানের তেল উৎপাদন সক্ষমতার ক্ষেত্রে খার্গ দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত ভূমিকা পালন করে। গত কয়েক সপ্তাহ ধরে দ্বীপটি সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন মার্কিন নৌবাহিনীর বিশেষ শাখা মেরিন সেনাদের পাঠিয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার একটি পরিকল্পনা করছে।

হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে খার্গ দ্বীপে এই হামলা করা হলো। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও চরম আকার ধারণ করলো।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী