বাহরাইনে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ২১:০৭আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২১:০৭

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতির চরম অবনতি হওয়ায় বাহরাইনে অবস্থানরত মার্কিন সরকারি কর্মকর্তা ও নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এই জরুরি নির্দেশনা জারি করা হয়।

এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স অফিস জানিয়েছে, বাহরাইনে নিযুক্ত সব মার্কিন সরকারি কর্মচারীকে বর্তমানে যেখানে আছেন, সেখানেই নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে অন্য সাধারণ মার্কিন নাগরিকদেরও একই পথ অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘যতটা সম্ভব একটি নিরাপদ কাঠামোর ভেতরে অবস্থান করুন এবং জানালা থেকে দূরে থাকুন। পর্যাপ্ত খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখুন।’ এ ছাড়া দূতাবাস তাদের সব ধরনের নিয়মিত কনস্যুলার সেবা স্থগিত করার ঘোষণাও দিয়েছে।

উল্লেখ্য, পারস্য উপসাগরের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র বাহরাইন একটি স্থলসেতুর মাধ্যমে সৌদি আরবের সঙ্গে যুক্ত। এই দেশটিতেই মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি অবস্থিত। চলমান যুদ্ধে এর আগে বেশ কয়েকবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বাহরাইন।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী